সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

হেলমেট পরে ক্লাসে জবির ২ শিক্ষার্থী

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

হেলমেট পরে ক্লাসে জবির ২ শিক্ষার্থী
গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ও নয়ন হেলমেট পরে ক্লাসে অংশ নেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাদের পলেস্তার ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার একদিন পরই নিরাপত্তাহীনতার প্রতীকী প্রতিবাদ হিসেবে হেলমেট পরে ক্লাস করতে এসেছেন দুইজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম এবং নয়ন হেলমেট পরে ক্লাসে অংশ নেন। তাঁদের এই ব্যতিক্রমী উপস্থিতি ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ক্লাস শুরুর আগে দুইজন শিক্ষার্থী মোটরসাইকেলের হেলমেট মাথায় দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। প্রথমে বিষয়টি অনেকেই মজা হিসেবে নিলেও পরে জানা যায়, এটি মূলত নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এক ধরনের প্রতীকী প্রতিবাদ।

শিক্ষার্থী নাঈম বলেন, “গতকাল আমাদের সহপাঠীদের ওপর ছাদের পলেস্তার পড়ে, এতে তারা গুরুতর আহত হয়েছে। আজ আমি ক্লাসে বসে নিরাপদ বোধ করছি না। তাই নিজের নিরাপত্তার জন্যই হেলমেট পরে এসেছি, একই সঙ্গে এটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের একটি চেষ্টা।”

তিনি আরও বলেন, “যদি ক্লাসরুমেই জীবন ঝুঁকিতে থাকে, তাহলে আমরা কোথায় নিরাপদ? দ্রুত স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আরও বাড়বে।”

সহপাঠীদের অনেকেই তাঁর এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিথিল বলেন, “এটি হাস্যকর নয়, বরং আমাদের বাস্তবতার প্রতিফলন। আমরা সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এই বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, “আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং তাঁরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে ১১৯, ২০, ২১ নম্বর কক্ষগু‌লো তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, তাই মিড ও ক্লাস পরীক্ষা চলমান রয়েছে।”

তিনি আরও জানান, “আমি যে রুমে বসে আছি সেটি অনেক ঝুঁকিপূর্ণ, দায়িত্ববোধ থেকে এখনো অবস্থান করছি।”

এর আগে, বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তার খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ঝুঁকি ও প্রশাসনিক অবহেলা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রবেশ সীমিত করা হয়েছে এবং সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তবে শিক্ষার্থীরা বলছেন, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁদের উদ্বেগ কাটবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

হেলমেট পরে ক্লাসে জবির ২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত