সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
নিহত ইদ্রিছ আলী শেখ । (ফাইল ছবি)

গাজীপুরের কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় আহত ইদ্রিছ আলী শেখ (৫৬) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইদ্রিছ আলী উপজেলার জামালপুর এলাকার গোল্লারটেক (সম্মানীপাড়া) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায় ‘ইজ্জত আলী’ নামেও পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ বেলা ১১টার দিকে গোল্লারটেক গ্রামে ইদ্রিছ আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের একদল লোক। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর চড়াও হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে শিউলী বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১২ থেকে ১৩ জনকে আসামি করা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় আহত ইদ্রিছ আলী শেখ (৫৬) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইদ্রিছ আলী উপজেলার জামালপুর এলাকার গোল্লারটেক (সম্মানীপাড়া) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায় ‘ইজ্জত আলী’ নামেও পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ বেলা ১১টার দিকে গোল্লারটেক গ্রামে ইদ্রিছ আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের একদল লোক। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর চড়াও হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে শিউলী বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১২ থেকে ১৩ জনকে আসামি করা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত