বৈদ্যুতিক গাড়ির জগতে রীতিমতো চমক দেখাল চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির ডেনজা ব্র্যান্ড। তাদের নতুন মডেল 'ডেনজা জেড৯ জিটি' মাত্র ৯ মিনিটেই শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। চীনের বাজারে উন্মুক্তির পর এপ্রিল মাস থেকে ইউরোপের বিভিন্ন দেশে গাড়িটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেনজার এই নতুন গাড়িতে ব্যবহার করা হয়েছে ১ হাজার ৫০০ কিলোওয়াটের অত্যন্ত শক্তিশালী চার্জিং ব্যবস্থা। বিওয়াইডির ফ্ল্যাশ চার্জিং নেটওয়ার্কের আওতায় এটি কাজ করে। সাধারণ আলট্রা-ফাস্ট চার্জারের তুলনায় তিন গুণের বেশি বিদ্যুৎ সরবরাহ দিতে সক্ষম হওয়ায় মাত্র পাঁচ মিনিটেই ব্যাটারি ১০ থেকে ৭০ শতাংশে রিচার্জ হয়ে যায়। আর সম্পূর্ণ চার্জে মাত্র ৯ মিনিট লাগে। শুধু তাই নয়, মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই সক্ষমতা অব্যাহত থাকে বলে দাবি করেছে ডেনজা।
গাড়িটি তৈরি হয়েছে বিশেষভাবে ডিজাইন করা 'ই৩ প্ল্যাটফর্ম'-এর উপর। এতে রয়েছে ১২২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্লেড ব্যাটারি, যা দিয়ে একবার পূর্ণ চার্জে প্রায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব। উচ্চক্ষমতার একটি সংস্করণে তিনটি বৈদ্যুতিক মোটর মিলিয়ে ৯৬০ হর্সপাওয়ারের বেশি শক্তি পাওয়া যায়। স্থির অবস্থা থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে মাত্র ৩ সেকেন্ডের ও কম সময় পায়। পারফরম্যান্সের দিক থেকে এটি পোরশে, অডি বা বিএমডব্লিউর মতো প্রিমিয়াম গাড়িগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দিতা করতে পারে।
দামের বিষয়ে ইউরোপিয়ান বাজারে এখনও কিছু জানানো হয়নি। তবে চীনে গাড়িটির প্রারম্ভিক মূল্য ২ লাখ ৪৩ হাজার ৯০০ ইউয়ান। আমদানি শুল্ক ও কর যোগ হলে ইউরোপে দাম আরো বাড়তে পারে। তবে বিশ্লেষকদের মতে, পোরশে, অডি অথবা বিএমডব্লিউর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর তুলনায় কিছুটা কম দামেই বাজারে ডেনজা শক্ত প্রতিদ্বন্দিতা দিতে পারবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন