সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কালকিনিতে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে নৈরাজ্য

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

 কালকিনিতে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে নৈরাজ্য
ছবি : সংবাদ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। সরকারিভাবে দাম না বাড়লেও স্থানীয় এক ডিলারের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। এতে খুচরা ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

খুচরা বিক্রেতাদের অভিযোগ, বাজারে একটি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৬০০ টাকা হওয়ার কথা থাকলেও ডিলারের পক্ষ থেকে তা ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সাধারণ ভোক্তারাও বাড়তি দামের চাপে পড়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কালকিনি থানা রোডের ‘দেলোয়ার স্টোর’-এ গিয়ে এমন চিত্র দেখা যায়।

দোকানের মালিক জানান, তিন দিন আগেও তিনি ১ হাজার ৬০০ টাকায় সিলিন্ডার কিনেছেন। আজ বসুন্ধরা এলপিজি গ্যাসের বিক্রয় প্রতিনিধি (এসআর) তার কাছে ২ হাজার টাকা দাবি করেন। এর কম দামে গ্যাস দিতে তিনি অস্বীকৃতি জানান।

দোকানি আরও অভিযোগ করেন, বাড়তি দামের সপক্ষে কেনাকাটার রশিদ (মেমো) চাইলে ওই বিক্রয় প্রতিনিধি তা দিতে রাজি হননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে ওই বিক্রয় প্রতিনিধি ‘পরে গ্যাস দেওয়া হবে’ বলে সেখান থেকে চলে যান।

অভিযুক্ত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আবদুর রব অ্যান্ড সন্স’-এর মালিক সজল বলেন, ‘আজ দুপুর দুইটা থেকে চারটার মধ্যে গ্যাসের দাম বাড়তে পারে।’

তবে সরকারি কোনো ঘোষণা ছাড়াই আগাম বাড়তি দাম নেওয়ার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। রশিদ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি বিক্রয় প্রতিনিধিকে রশিদ দেওয়ার কথা বলে দিচ্ছি।’

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বাজার তদারকি করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কালকিনিতে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে নৈরাজ্য

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত