ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে প্রতিদিন হোয়াটসঅ্যাপে নানা ধরনের বার্তা, ছবি ও ভিডিও দেনা করতে হয় অনেককেই। কিন্তু ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে হোয়াটসঅ্যাপের সেই সব দরকারি বার্তা ও ফাইল হাতের নাগালের বাইরে চলে যায়। তবে এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ একটি উপায় হলো হোয়াটসঅ্যাপের সব তথ্য গুগল ড্রাইভে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখা।
গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের বার্তা, ছবি ও ভিডিও ব্যাকআপ রাখতে হলে ফোনে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে এবং ফোনে গুগল প্লে সার্ভিসেস ইনস্টল থাকা বাধ্যতামূলক। নিচে ধাপে ধাপে পুরো পদ্ধতি বলা হলো।
হোয়াটসঅ্যাপ খুলুন এবং ডানদিকে উপরে তিনটি ডট মেনুতে ট্যাপ করুন। সেখান থেকে সেটিংস-এ যান। ইন্টারফেসের নিচে 'চ্যাটস' অপশনে যান এবং আবার 'চ্যাট ব্যাকআপ' এ যান। সেখানে 'গুগল অ্যাকাউন্ট' এ ট্যাপ করুন। এরপর 'ফ্রিকোয়েন্সি' অপশন থেকে ঠিক করুন দেনিক, সাপ্তাহিক, নাকি মাসিক ভিত্তিতে ব্যাকআপ হবে। ভিডিওও ব্যাকআপে রাখতে চাইলে 'ইনক্লুড ভিডিও' টগলটি চালু করে দিন।
প্রয়োজনে ব্যাকআপের জন্য ব্যবহৃত গুগল অ্যাকাউন্টও বদলানো যায়। এ জন্য হোয়াটসঅ্যাপের তিনডট মেনু থেকে সেটিংস খুলুন, তারপর চ্যাটস থেকে চ্যাট ব্যাকআপে যান। সেখানে 'গুগল অ্যাকাউন্ট' এ ট্যাপ করুন এবং 'অ্যাড অ্যাকাউন্ট' অপশনে ট্যাপ করে নতুন গুগল অ্যাকাউন্টে লগইন করুন। লগইনের পর নতুন অ্যাকাউন্ট দিয়ে ব্যাকআপের সময় নির্ধারণ করুন।
ব্যাকআপের সময়সূচি যদি প্রতিদিন সেট করা থাকে, তাহলে প্রতিদিন রাতে স্বয়ংক্রিয়ভাবে আপনার হোয়াটসঅ্যাপের সব তথ্য গুগল ড্রাইভে সেভ হতে থাকবে। ফলে ফোন বদলালে বা কোনো কারণে ফোন হারিয়ে গেলেও নতুন ফোনে সহজেই সব বার্তা ফিরিয়ে নেওয়া যাবে। হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখতে গুগল ড্রাইভে ব্যাকআপ পদ্ধতি সত্যিই কার্যকর একটি সমাধান।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন