সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ঢাকার বায়ুমান আজ ‘অস্বাস্থ্যকর’

রোজিনা রোজী
রোজিনা রোজী
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

ঢাকার বায়ুমান আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত শহরের তালিকায় মেগাসিটি ঢাকার অবস্থান আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ সময় ধরে বায়ুদূষণে ধুঁকতে থাকা এই শহরের বাতাস আজ বিশেষ করে শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এর সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

শুক্রবার সকালে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ১২৩। বায়ুমানের মানদণ্ড অনুযায়ী এই স্কোর 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। যদিও আগের দিনের তুলনায় দূষণ কিছুটা কমেছে; গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার স্কোর ছিল ১৬০, যা সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ছিল।

আজকের তালিকায় দূষণে আবারও শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান স্কোর ৩৫২, যা জনস্বাস্থ্যের জন্য চরম 'ঝুঁকিপূর্ণ'।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ২২৩), যার বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’। এর পরেই রয়েছে চীনের বেইজিং (স্কোর ১৯২), ভিয়েতনামের হেনোয় (স্কোর ১৬১) এবং নেপালের রাজধানী কাঠমান্ডু (স্কোর ১৬০)। দক্ষিণ কোরিয়ার শহর ইনচেওন ও সিউল ১৫৮ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। প্রতিবেশী দেশ ভারতের মুম্বাই শহর ৯৭ স্কোর নিয়ে ১৬তম অবস্থানে থেকে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

বায়ুমান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে বায়ুদূষণ থেকে বাঁচতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার এবং যতটা সম্ভব খোলামেলা স্থানে দীর্ঘ সময় অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

শহরটির নির্মাণ কাজ, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুমানের দীর্ঘমেয়াদী উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন পরিবেশবিদরা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ঢাকার বায়ুমান আজ ‘অস্বাস্থ্যকর’

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত