সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক: এলজিআরডি প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক: এলজিআরডি প্রতিমন্ত্রী

দেশে ভোজ্য ও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী তিন মাসের জন্য একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ব্যয় সংকোচন ও জ্বালানি সাশ্রয়ে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে:

  • বাজার নিয়ন্ত্রণ: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে সব বাজার ও বিপণিবিতান বন্ধ রাখতে হবে।
  • ব্যয় সংকোচন: মন্ত্রী এবং সচিবদের দাপ্তরিক ও ব্যক্তিগত ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, "বিগত ১৭ বছরে কেবল উন্নয়নের বুলি শোনা গেছে, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সেই প্রকৃত ও জরাজীর্ণ চিত্র আমাদের সামনে পরিষ্কার হচ্ছে।"

বাজার পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। তিনি জানান, ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

দেশে ভোজ্য ও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী তিন মাসের জন্য একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ব্যয় সংকোচন ও জ্বালানি সাশ্রয়ে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে:

  • বাজার নিয়ন্ত্রণ: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে সব বাজার ও বিপণিবিতান বন্ধ রাখতে হবে।
  • ব্যয় সংকোচন: মন্ত্রী এবং সচিবদের দাপ্তরিক ও ব্যক্তিগত ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, "বিগত ১৭ বছরে কেবল উন্নয়নের বুলি শোনা গেছে, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সেই প্রকৃত ও জরাজীর্ণ চিত্র আমাদের সামনে পরিষ্কার হচ্ছে।"

বাজার পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। তিনি জানান, ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত