দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি মোকাবিলায় আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।
রাজধানীর হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে। ঢাকার
সংক্রামক ব্যাধি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন রোগী ভর্তি হয়েছে এবং হামের
উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালে মোট ৭৬ জন হাম রোগী চিকিৎসাধীন
রয়েছেন।
অভিভাবকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে হামের পাশাপাশি
নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। সঠিক তথ্যের অভাবে অনেক অভিভাবক এক হাসপাতাল
থেকে অন্য হাসপাতালে ঘুরছেন, যা শিশুদের শারীরিক অবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের সংক্রমণ এখন দেশের
সবকটি জেলায় ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানের ক্ষেত্রে ‘ইমিউনিটি গ্যাপ’
বা শিশুদের রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতির কারণেই এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই ঘাটতি
পূরণে জরুরি পদক্ষেপ হিসেবে টিকাদানের ওপর জোর দেওয়া হচ্ছে।
রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে সরকার দেশব্যাপী
বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করবে।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন