সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রিমিয়ার লিগ নিয়ে ক্লাবগুলোকে বিসিবির জরুরি তলব

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

প্রিমিয়ার লিগ নিয়ে ক্লাবগুলোকে বিসিবির জরুরি তলব

  • স্থবিরতা কাটাতে এবার মুখোমুখি আলোচনায় বসছে বিসিবি ও বিদ্রোহী ক্লাবগুলো, লক্ষ্য দ্রুত মাঠে ক্রিকেট ফেরানো

দেশের ক্রিকেটাঙ্গনে গত ছয় মাস ধরে চলা গুমোট পরিস্থিতি অবশেষে কাটতে শুরু করেছে। বিসিবির গত নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ঢাকার শীর্ষ ক্লাবগুলো ঘরোয়া লিগ বয়কট করে আসছিলো, যার ফলে স্থবির হয়ে পড়েছিলো মাঠের ক্রিকেট।

বিশেষ করে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই সংকট নিরসনে বড় পদক্ষেপ নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিস্থিতি সমাধানে আগামী এপ্রিল ঢাকার প্রতিটি ক্লাবকে নিয়ে এক বিশেষ আলোচনার ডাক দেওয়া হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় এই হাইভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিসিডিএম সূত্র নিশ্চিত করেছে, লিগ শুরুর পথ প্রশস্ত করতে ক্লাবগুলোকে এক টেবিলে আনাই এই সভার মূল লক্ষ্য।

বিসিবির এই উদ্যোগের পেছনে বড় ভূমিকা পালন করেছে সাধারণ ক্রিকেটারদের হাহাকার। ঘরোয়া লিগ সময়মতো শুরু না হওয়ায় দেশের কয়েক’শ পেশাদার ক্রিকেটারের জীবন জীবিকা সংকটের মুখে পড়েছে।

প্রতিবছর তাদের আয়ের একটি বড় অংশ আসে এই ঢাকা লিগ থেকে। এই অস্থিরতা নিরসনে গত এপ্রিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর আনুষ্ঠানিক চিঠি দিয়েছিলো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) মাঠের ক্রিকেট দ্রুত ফেরানোর জন্য কোয়াবের সেই জোরালো আবেদনের পরই নড়েচড়ে বসেছে বিসিবি কর্তৃপক্ষ।

মূলত নির্বাচনের জের ধরে ক্লাব সংগঠকদের একাংশের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার এলোমেলো হয়ে গেছে। তবে এপ্রিলের বৈঠকের আগে এপ্রিল তৃতীয় বিভাগ ক্রিকেট আয়োজনের বিষয়েও ক্লাবগুলোর সঙ্গে বসবে সিসিডিএম।

এখন সবার নজর মিরপুরের সেই বিশেষ সভার দিকে। ক্রিকেট সংশ্লিষ্টরা আশা করছেন, বিসিবির এই আহ্বানে সাড়া দিয়ে ক্লাবগুলো মান-অভিমান ভুলে আলোচনার টেবিলে আসবে। শেষ পর্যন্ত ক্লাবগুলো লিগ শুরুর ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে ক্রিকেটারদের প্রাণের দাবি একটাই, দ্রুত মাঠে ফিরুক ব্যাট-বলের লড়াই।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

প্রিমিয়ার লিগ নিয়ে ক্লাবগুলোকে বিসিবির জরুরি তলব

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত