সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

৯ দিনে ১৫ গোল করে সেমিফাইনালে কাতালানরা

রিয়ালের জালে বার্সার গোলবন্যা

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

রিয়ালের জালে বার্সার গোলবন্যা

  • একচ্ছত্র আধিপত্য ধরে রেখে নারী চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে শেষ চারে পা রাখলো বার্সেলোনা
  • দুই লেগ মিলিয়ে ব্যবধান ১২-২

মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ নারী দলের বিপক্ষে বার্সেলোনার দাপট যেন থামছেই না। গত নয় দিনে তৃতীয়বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্লুগারানারা। ন্যু ক্যাম্পের গ্যালারিতে উপস্থিত ৬০ হাজারের বেশি দর্শকের সামনে রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল কাতালান কন্যারা।

গত সপ্তাহে মাদ্রিদের মাঠে - ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে - গোলের বড় জয় পায় বার্সা। ফলে দুই লেগ মিলিয়ে ১২- ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এর আগে, মাত্র চার দিন আগেই লিগ ম্যাচে রিয়ালকে - গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ১৩ পয়েন্টের ব্যবধান তৈরি করেছিল বার্সেলোনা। সব মিলিয়ে টানা তিন ম্যাচে রিয়ালের জালে ১৫ বার বল পাঠালো তারা। ম্যাচের শুরুটা ছিল বার্সার জন্য উৎসবের মতো। নিজের ৫০০তম ম্যাচে মাঠে নেমেই দলকে লিড এনে দেন অধিনায়ক আলেক্সিয়া পুতেয়াস।

এরপর রিয়ালের রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক গোল আদায় করে নেন ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন, আইরিনে পারেদেস এবং এভা পায়োর। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন হ্যানসেন। আর ম্যাচের শেষ দিকে সহজ এক ট্যাপ-ইনে গোলের হালি পূরণ করেন এসমে ব্রুগটস।

পুরো ম্যাচজুড়েই রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। রক্ষণভাগ ছিল অগোছালো আর আক্রমণভাগের খেলোয়াড়রা বার্সার গোলমুখে কোনো ভীতিই ছড়াতে পারেনি। পরিসংখ্যান বলছে, সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের ২৫ বারের দেখায় ২৪ বারই শেষ হাসি হেসেছে বার্সেলোনা।

ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার পরবর্তী প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটি ম্যানচেস্টার ইউনাইটেডকে দুই লেগ মিলিয়ে - ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। রিয়ালকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে এখন আরেকটি শিরোপার স্বপ্নে বিভোর কাতালান শিবির।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

রিয়ালের জালে বার্সার গোলবন্যা

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত