সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
দীর্ঘদিন
ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে স্বস্তির
খবর মিলেছে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মির্জা আব্বাসের পরিবার ও বিএনপির রাজনৈতিক অঙ্গনে।
শুক্রবার
ভোরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল
কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে
স্থানান্তর করা হয়েছে। তার
শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হওয়ায় চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন
বলে জানা গেছে।
চিকিৎসকদের
বরাত দিয়ে বিএনপির মিডিয়া
সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন,
মির্জা আব্বাস এখন আগের চেয়ে
অনেক ভালো বোধ করছেন।
তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে সুস্থ
হয়ে উঠছেন। বর্তমানে তিনি সীমিত পরিসরে
সবার সঙ্গে কথা বলতে পারছেন
এবং তার শারীরিক গুরুত্বপূর্ণ
প্যারামিটারগুলো স্বাভাবিকের দিকে আসছে। সিসিইউ
থেকে কেবিনে স্থানান্তরের খবর পাওয়ার পর
দলের নেতা-কর্মীদের মাঝে
অনেকটা স্বস্তি ফিরে এসেছে।
এর আগে,
গত ১৫ মার্চ ঢাকার
বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার
জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে
তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিলো।
এ দিকে
বিএনপির আরেক প্রভাবশালী নেতা
ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও বর্তমানে চিকিৎসার
জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত মঙ্গলবার তিনি
সেখানে পৌঁছান এবং ন্যাশনাল ইউনিভার্সিটি
হসপিটালে তার চিকিৎসা গ্রহণের
কথা রয়েছে।
দলের
এই দুই শীর্ষ নেতার
অসুস্থতায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ
করেছেন। শায়রুল কবির খান আরও
জানিয়েছেন, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম
খানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও দলের শুভানুধ্যায়ীদের
কাছে দোয়া চেয়েছে তাদের
পরিবার। সিঙ্গাপুরে অবস্থানরত চিকিৎসকরা এই দুই নেতার
শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন