সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

হাম টিকাদান কর্মসূচি সফলে সচিবালয়ে জরুরি বৈঠক

বঞ্চনা ভুলে শিশুদের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ স্বাস্থ্যকর্মীরা

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম

বঞ্চনা ভুলে শিশুদের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ স্বাস্থ্যকর্মীরা

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে হামের ঝুঁকি থেকে মুক্ত রাখতে আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করার জন‌্য শুক্রবার (৩ এপ্রিল) এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের বিশেষ নির্দেশনায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তথ‌্য মন্ত্রণাল‌য়ের এক বিবৃ‌তি‌তে জানা‌নো হয়, স্বাস্থ্যসেবার মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর ও পোর্টারসহ বিভিন্ন পদের প্রতিনিধিদের সাথে সরকারের নীতিনির্ধারকদের এই সেতুবন্ধন দেশের জনস্বাস্থ্য রক্ষায় এক নতুন আশার আলো দেখাচ্ছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর বঞ্চনার কথা সরাসরি শোনার পর সরকারের পক্ষ থেকে দেওয়া আশ্বাসে স্বাস্থ্যকর্মীরা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে টিকাদান কর্মসূচি সফল করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন।
​স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, সভার শুরুতেই মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে প্রতিনিধিরা চাকরিতে তাদের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা, পদোন্নতি ও নানা বঞ্চনার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, “আপনাদের দাবি ও বঞ্চনা সম্পর্কে আমরা পুরোপুরি অবগত। আজকেও একটি অনুষ্ঠানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আপনাদের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”
সচিব আরও যোগ করেন, প্রধানমন্ত্রী স্বয়ং আপনাদের অবদান সম্পর্কে জানেন এবং স্বাস্থ্যমন্ত্রী আপনাদের কল্যাণে সব ধরনের উদ্যোগ নেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন।
তাই বর্তমানের এই জরুরি পরিস্থিতিতে টিকাদান কর্মসূচিকে কোনো দাবি-দাওয়ার সাথে না মিলিয়ে দেশপ্রেমের জায়গা থেকে সফল করার আহ্বান জানান তিনি।
​বৈঠকের এক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ন্যায্য দাবিগুলো নিয়মতান্ত্রিকভাবে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে সভাপতি করে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্য সচিব এই কমিটিকে নির্দেশ দিয়ে বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট সুপারিশ জমা দেবেন।”
বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, এই ঘোষণার পর সভায় উপস্থিত স্বাস্থ্যকর্মীদের মধ্যে এক ধরণের স্বস্তি লক্ষ্য করা যায়। তারা দীর্ঘদিন পর সরাসরি মন্ত্রণালয়ে আমন্ত্রিত হওয়া এবং তাদের কথা শোনার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধিরা জানান, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা তাদের পেশাগত দায়িত্ব এবং আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে তারা সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বঞ্চনা ভুলে শিশুদের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ স্বাস্থ্যকর্মীরা

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত