সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মানিকগঞ্জে বালুমহালে গুলিবর্ষণ, নিহত ১

মানিকগঞ্জ ও শিবালয় প্রতিনিধি
মানিকগঞ্জ ও শিবালয় প্রতিনিধি
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

মানিকগঞ্জে বালুমহালে গুলিবর্ষণ, নিহত ১
গুলিবদ্ধ হয়ে মারা গেছেন ইফতিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার মিরাজ।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালে ইফতিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার মিরাজকে গুলিবর্ষণে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্পিডবোটে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত বালুমহালে এসে ইজারাদারকে খুঁজতে থাকে। না পেয়ে তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজকে (৫০) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। 

ঘটনাস্থলেই মিরাজ ও জাহাঙ্গীর হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তেওতা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে বালুমহালে গুলিবর্ষণ, নিহত ১

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালে ইফতিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার মিরাজকে গুলিবর্ষণে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্পিডবোটে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত বালুমহালে এসে ইজারাদারকে খুঁজতে থাকে। না পেয়ে তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজকে (৫০) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। 

ঘটনাস্থলেই মিরাজ ও জাহাঙ্গীর হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তেওতা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত