সারা দেশে যখন জ্বালানি তেলের রেশনিং ও কৃত্রিম সংকট মোকাবিলায় কঠোর মনিটরিং চলছে, ঠিক তখনই মেহেরপুরের গাংনীতে এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে জেলা পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) মধ্যরাতে গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এক অভিযানে একটি ট্রাংকলরি থেকে প্রায় ৪ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, খুলনা ডিপো থেকে ঝিনাইদহ-ঢ-৪১-০০৪৩ নম্বরের একটি ট্রাংকলরি বিপুল পরিমাণ ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু লরিটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে গভীর রাতে সাহেবনগর বাজারের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে থামে। সেখানে গোপনে ডিজেল খালাস করার সময় গাংনী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় লরিটির ৬০০ লিটার ইতোমধ্যে খালাস করা হয়েছে এবং বাকি তেল পাম্প করার প্রস্তুতি চলছিল।
অভিযান চলাকালে লরির চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই তেল সরবরাহের কোনো বৈধ কাগজপত্র বা রুট পারমিট প্রদর্শন করতে ব্যর্থ হন।
এ সময় গাংনী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লরিটি তার নির্ধারিত গতিপথ পরিবর্তন করে অবৈধভাবে তেল বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
মন্ত্রণালয়ের ডিপিআইও মুহাম্মদ আরিফ সাদেক তার বক্তব্যে বলেন, লরিটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে সাহেবনগর বাজারে থেমে স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে ডিজেল খালাস করছিল এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরিসহ পুরো চালনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
বর্তমানে জব্দ তেল ও ট্রাংকলরিটি গাংনী থানা হেফাজতে রয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত এবং জ্বালানি তেলের এই পাচার প্রক্রিয়ায় কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি তেলের সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরণের কালোবাজারি ঠেকাতে মাঠ পর্যায়ে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন