সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

২৭ লাখ কোটি টাকা পাচার করেছে তারই দল

শেখ মুজিব স্বাধীনতাকে অরক্ষিত রেখে আত্মসমর্পণ করেছিলেন

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

শেখ মুজিব স্বাধীনতাকে অরক্ষিত রেখে আত্মসমর্পণ করেছিলেন

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম ব‌লেন, একজন রিকশা চালকের রিকশা চালানোর অবারিত সুযোগ, একজন কৃষকের নির্ভয় চাষাবাদ এবং তাদের ঘাম ও শ্রমের যথার্থ মূল্যায়ন পাওয়াই হলো প্রকৃত স্বাধীনতার স্বাদ।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি স্বাধীনতার এই নতুন সংজ্ঞা উপস্থাপন করেছেন।

তাঁর মতে, দীর্ঘ সময় গণতান্ত্রিক লড়াই-সংগ্রামের পর দেশের মানুষ এখন স্বাধীনতার সুফল পেতে শুরু করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসনের এক অনন্য উদাহরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।

শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে তিনি বলেন, তিনি স্বাধীনতাকে অরক্ষিত রেখেই আত্মসমর্পণ করেছিলেন এবং তার দল দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে।

​অতীতের স্মৃতি স্বরণ করতে গিয়ে চীফ হুইপ দেশের এক অন্ধকার সময়ের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পর মানুষ চরম অনাহারে দিন কাটিয়েছে; দুর্ভিক্ষের সেই ভয়াবহ সময়ে এক ব্যক্তির বমি অন্য ব্যক্তিকে খেতে হয়েছে, মা তার সন্তানের লাশ নিয়ে ভিক্ষা করেছে। অথচ সেই দুঃসময়েই শাসকগোষ্ঠীর পরিবারে জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসব চলেছে।

তিনি অভিযোগ করেন, তখন আইন-শৃঙ্খলা বলতে কিছু ছিল না, যুবলীগের হাতে ছিল লাইসেন্সবিহীন অস্ত্র এবং পথে-ঘাটে মানুষের লাশ পড়ে থাকত। এমন এক অরাজক পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের চাপে দায়িত্ব নিয়েছিলেন এবং তার খাল খনন কর্মসূচির ফলে মাত্র তিন বছরের মাথায় দেশ খাদ্য সংকট দূর করে সেনেগালে চাল রপ্তানি করতে সক্ষম হয়েছিল।

তিনি আরও যোগ করেন, জিয়াউর রহমানই ছিলেন পৃথিবীর একমাত্র সামরিক শাসক যিনি মার্শাল ল’ জারি করেও বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, যার সুফল বর্তমানের মিডিয়াগুলো ভোগ করছে।

​জুলাই সনদ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নূরুল ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না। বিএনপি এই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এর প্রতিশ্রুতি দিয়েছেন। নিয়মতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে যাতে কোনো প্রশ্ন না ওঠে।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা বারবার অবস্থান পরিবর্তন করছে; কখনো সংস্কার, কখনো পিআর পদ্ধতি আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে।

তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকা বা ইংল্যান্ডের মতো গণতান্ত্রিক দেশেও পিআর পদ্ধতি নেই এবং কোনো অযৌক্তিক দাবির অজুহাতে নির্বাচন আটকে রাখা যাবে না।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করে চীফ হুইপ বলেন, তারেক রহমান একজন অত্যন্ত সাশ্রয়ী মানুষ যিনি নিজের অফিসে সেন্ট্রাল এসি পর্যন্ত চালান না। রাত ৩টায় ফোন করলেও তাঁকে পাওয়া যায়। তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন এবং প্রস্তাব রেখেছেন যে, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

নূরুল ইসলাম আরও বলেন, এখন মানুষ বিনা বাধায় প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক কার্টুন আঁকতে পারে এবং প্রধানমন্ত্রী নিজে তাঁর সমালোচকদের প্রশংসা করেন, যা এক নতুন গণতান্ত্রিক সংস্কৃতি।

বেগম খালেদা জিয়ার আমলের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর সময়ে দেশের মানুষ ভালো ছিল বলেই বিএনপিকে ১৭ বছর জেল-জুলুম ও অত্যাচার সহ্য করতে হয়েছে।

​অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যক্ষ সুকুমার বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এই সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সকলেই দেশের এই নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় সংহতি প্রকাশ করেন এবং শহীদ জিয়ার আদর্শ ও বেগম জিয়ার ত্যাগকে পাথেয় করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শেখ মুজিব স্বাধীনতাকে অরক্ষিত রেখে আত্মসমর্পণ করেছিলেন

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত