আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব
করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির
প্রথম বৈঠক।
জাতীয় নির্বাচনের
আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
দলীয়
সূত্রমতে, আজকের বৈঠকে দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক
গতিপথ নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ
এজেন্ডা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য
হলো, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট
নিয়ে পর্যালোচনা, সংবিধান সংস্কার পরিষদ ও 'জুলাই জাতীয়
সনদ' নিয়ে বিস্তারিত আলোচনা,
বৈশ্বিক জ্বালানি
সংকট এবং দেশে ছড়িয়ে
পড়া হামের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয়, সংরক্ষিত নারী আসন এবং
দলের অভ্যন্তরীণ সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন