দেশের বিনিয়োগ পরিবেশ চাঙ্গা করতে এবং শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে আজ শনিবার (৪ এপ্রিল) শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন। সরকারি সূত্রমতে, এই বৈঠকের প্রধান আকর্ষণ হলো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।
বৈঠকের মূল এজেন্ডাসমূহ:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ৯টি শিল্প খাতের শীর্ষ উদ্যোক্তারা সদস্য হিসেবে থাকছেন। এর মধ্যে বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন