সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সাফ চ্যাম্পিয়নশিপে কোন পুরস্কার কার ঝুলিতে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে কোন পুরস্কার কার ঝুলিতে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে এসে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল মাহিনের পারফরম্যান্স পুরো টুর্নামেন্টজুড়ে ছিলো ধারাবাহিক। শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম তিন শটে সফল ছিলেন মুর্শেদ আলি, চন্দ্রন রয় ও আব্দুল ফাহিম। তবে চতুর্থ শটে এসে ব্যর্থ হন স্যামুয়েল রাকশাম, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে তখন দুদলই সমানে সমান অবস্থানে ছিল।

কিন্তু ভারতের শেষ শটে আর সফলতা আসেনি। টুর্নামেন্টের টপ স্কোরার ওমাং দোদুমও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। তার শট মিস করার পরই সুযোগ কাজে লাগায় বাংলাদেশ, আর তাতেই নিশ্চিত হয় শিরোপা জয়।

এদিকে, বাংলাদেশের হয়ে সবচেয়ে আলোচনায় থাকেন রোনান সুলিভান, যিনি ভারতীয় গোলরক্ষক সুরাজ সিংকে বোকা বানিয়ে পানেনকা শটে জয়সূচক গোলটি করেন। তার এই সাহসী শটেই আবারও ইতিহাসের পাতায় নাম লেখায় বাংলাদেশ।

জয়ের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানান এবং আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। দেশে ফিরলেই খেলোয়াড়দের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

মাহিন ছাড়াও বাংলাদেশের ঝুলিতে আরও পুরস্কার স্থান পেয়েছে। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইলান ইমরান ও ওমাং দোদুম (৩ গোল করে)। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ওমাং দোদুম। আর ফেয়ার প্লে ট্রফি জিতেছে মালদ্বীপ।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে কোন পুরস্কার কার ঝুলিতে

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত