বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেন, ‘সরকার সব সময় বিপদে মানুষের পাশে আছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এই সামান্য সহায়তা তাদের প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।’
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী সরকারের এই মানবিক সহায়তা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ জানান, উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এই মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
আপনার মতামত লিখুন