সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইস্টার সানডেকে সরকারি ছুটির প্রস্তাব: প্রধানমন্ত্রীর আশ্বাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম

ইস্টার সানডেকে সরকারি ছুটির প্রস্তাব: প্রধানমন্ত্রীর আশ্বাস

খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতারা। রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ইস্টার সানডেকে সাধারণ সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিষয়টি শুনেছেন এবং দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

ছুটির পাশাপাশি খ্রিষ্টান প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে আরও কিছু প্রস্তাব তুলে ধরেন:

  • সংরক্ষিত নারী আসন: বিএনপির সংরক্ষিত নারী আসনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্য থেকে একজন প্রতিনিধি যুক্ত করার দাবি।
  • ট্রাস্ট পুনর্গঠন: খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসবের শুভেচ্ছা জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

ইস্টার সানডেকে সরকারি ছুটির প্রস্তাব: প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতারা। রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ইস্টার সানডেকে সাধারণ সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিষয়টি শুনেছেন এবং দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

ছুটির পাশাপাশি খ্রিষ্টান প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে আরও কিছু প্রস্তাব তুলে ধরেন:

  • সংরক্ষিত নারী আসন: বিএনপির সংরক্ষিত নারী আসনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্য থেকে একজন প্রতিনিধি যুক্ত করার দাবি।
  • ট্রাস্ট পুনর্গঠন: খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসবের শুভেচ্ছা জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত