সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বেকারত্ব ও বিষণ্নতায় তরুণের আত্মহত্যা

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

বেকারত্ব ও বিষণ্নতায় তরুণের আত্মহত্যা
শুভ চক্রবর্তী

নরসিংদীর পলাশ উপজেলার রাবানে বেকারত্ব ও মানসিক বিষণ্নতা সইতে না পেরে শুভ চক্রবর্তী (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত শুভ চক্রবর্তী ওই এলাকার সুজন চক্রবর্তীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। অভাব-অনটনের কারণে স্ত্রী-সন্তান ও পরিবারের চাহিদা মেটাতে পারছিলেন না তিনি। এ নিয়ে তার মধ্যে চরম মানসিক বিষণ্নতা কাজ করত। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গতকাল রোববার দিবাগত রাতের কোনো একসময় তিনি নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুপুরে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পলাশ থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব ও মানসিক বিষণ্নতা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বেকারত্ব ও বিষণ্নতায় তরুণের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলার রাবানে বেকারত্ব ও মানসিক বিষণ্নতা সইতে না পেরে শুভ চক্রবর্তী (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত শুভ চক্রবর্তী ওই এলাকার সুজন চক্রবর্তীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। অভাব-অনটনের কারণে স্ত্রী-সন্তান ও পরিবারের চাহিদা মেটাতে পারছিলেন না তিনি। এ নিয়ে তার মধ্যে চরম মানসিক বিষণ্নতা কাজ করত। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গতকাল রোববার দিবাগত রাতের কোনো একসময় তিনি নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুপুরে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পলাশ থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব ও মানসিক বিষণ্নতা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত