সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মাদারীপুরে সোহেল হত্যা মামলার প্রধান আসামির জামিন, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

মাদারীপুরে সোহেল হত্যা মামলার প্রধান আসামির জামিন, প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোহেল হত্যা মামলার আসামির জামিনের প্রতিবাদে মানববন্ধন। ছবি : সংবাদ

মাদারীপুরে আলোচিত সোহেল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সিরাজুল ইসলাম হাওলাদারের জামিন হওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজনরা। সোমবার (৬ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৯ সালের ৯ মে সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারে প্রকাশ্যে সোহেল হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলাকালে সোমবার দুপুরে প্রধান আসামি সিরাজুল ইসলাম আদালত থেকে জামিন পান। খবরটি জানাজানি হওয়ার পরপরই নিহতের স্বজন ও এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিবাদ শুরু করেন।

স্বজনদের দাবি, সিরাজুল ইসলাম এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বাজিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে শিক্ষার্থী দীপ্ত হত্যা মামলারও ১৩ নম্বর আসামি। প্রভাবশালী হওয়ায় ‘অদৃশ্য প্রভাবে’ তিনি জামিন পেয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

নিহত সোহেলের ভাই জুয়েল হাওলাদার মানববন্ধনে বলেন, ‘প্রকাশ্যে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রধান আসামি জামিন পাওয়ায় আমরা এখন প্রাণনাশের শঙ্কায় আছি। তিনি এর আগেও আমাদের নানাভাবে হুমকি দিয়েছেন। আমরা দ্রুত তার জামিন বাতিল করে কারাগারেই তার বিচারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের কাছে সোহেল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

মাদারীপুরে সোহেল হত্যা মামলার প্রধান আসামির জামিন, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

মাদারীপুরে আলোচিত সোহেল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সিরাজুল ইসলাম হাওলাদারের জামিন হওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজনরা। সোমবার (৬ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৯ সালের ৯ মে সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারে প্রকাশ্যে সোহেল হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলাকালে সোমবার দুপুরে প্রধান আসামি সিরাজুল ইসলাম আদালত থেকে জামিন পান। খবরটি জানাজানি হওয়ার পরপরই নিহতের স্বজন ও এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিবাদ শুরু করেন।

স্বজনদের দাবি, সিরাজুল ইসলাম এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বাজিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে শিক্ষার্থী দীপ্ত হত্যা মামলারও ১৩ নম্বর আসামি। প্রভাবশালী হওয়ায় ‘অদৃশ্য প্রভাবে’ তিনি জামিন পেয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

নিহত সোহেলের ভাই জুয়েল হাওলাদার মানববন্ধনে বলেন, ‘প্রকাশ্যে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রধান আসামি জামিন পাওয়ায় আমরা এখন প্রাণনাশের শঙ্কায় আছি। তিনি এর আগেও আমাদের নানাভাবে হুমকি দিয়েছেন। আমরা দ্রুত তার জামিন বাতিল করে কারাগারেই তার বিচারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের কাছে সোহেল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত