সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

চা-বাগানের শিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা-বাগান এলাকার শিশুদের মুখে হাসি ফুটে উঠেছে নতুন স্কুল ড্রেস পেয়ে। উপজেলার চন্ডিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে এ পোশাক বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব ড্রেস তুলে দেন সায়হাম নিট কম্পোজিটের উদ্যোক্তা সৈয়দ শাফকাত আহমেদ। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে এই পোশাক ক্রয় করেন।

চা-বাগানের শ্রমজীবী মানুষের দারিদ্র্য ও বঞ্চনার চিত্র দেখে তিনি মর্মাহত হন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিদ্যালয়ের শিক্ষার্থী সমীরণ জানায়, অভাবের কারণে অনেক সময় স্কুল ড্রেস কিনতে না পেরে তাকে সাধারণ কাপড় পরে স্কুলে যেতে হতো। নতুন ড্রেস পেয়ে সে অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রচারণায় এসে চা-শ্রমিকদের জীবনযাত্রা দেখে ব্যথিত হন সৈয়দ শাফকাত আহমেদ। তাদের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই উপলব্ধি করে তিনি এগিয়ে আসেন।

শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণকালে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, একটি শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সমাজের সকলের নৈতিক দায়িত্ব। একটি স্কুল ড্রেস শুধু পোশাক নয়; এটি শিশুর আত্মসম্মান ও আত্মবিশ্বাসের প্রতীক। এটি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ঐক্যের বোধ জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, চা-শ্রমিক পরিবারের সন্তানেরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

চা-বাগানের শিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত