সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী, মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামানকে (ছোটন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ইসহাক (রানা)। কমিটির অন্যরা  হলেন-সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির (রাকিব), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার।

অন্যদিকে, মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। এই কমিটির সিনিয়র সহসভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

নতুন এই কমিটির মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা মনে করেন, নবনির্বাচিত নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী, মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামানকে (ছোটন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ইসহাক (রানা)। কমিটির অন্যরা  হলেন-সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির (রাকিব), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার।

অন্যদিকে, মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। এই কমিটির সিনিয়র সহসভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

নতুন এই কমিটির মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা মনে করেন, নবনির্বাচিত নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত