সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ফরিদপুরে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

ফরিদপুরে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখা।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের একাডেমিক ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং ডা. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়েব ইউসুফ বলেন, দেশ ও জনগণের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আজকের এই আয়োজন ড্যাবের একটি মহতি উদ্যোগ। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের যেকোনো উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক বাসেদুর রহমান সোহেল।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. মাহামুদুল হাসান, ডা. মো. সাকি খান, ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আল আমিন সারোয়ার ও ডা. আনামুল হক মিল্টন। এছাড়া বিএনপি নেতা মো. মিনাল, রেজোয়ান বিশ্বাস তরুণসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

ফরিদপুরে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত