দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিন দিনের শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার দুপুরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর, যা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক
উপদেষ্টা হুমায়ুন কবির।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সফরে দুই দেশের পারস্পরিক
শ্রদ্ধা ও সুফলের ভিত্তিতে সম্পর্ককে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হবে। আলোচনার টেবিলে
গুরুত্ব পেতে পারে এমন কয়েকটি প্রধান ইস্যু হলো:
আজ সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের
সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সফর শুরু হবে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ
৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয়
বৈঠকে অংশ নেবেন।
একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও তাঁর
সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পোর্ট লুইসে
অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। জানা গেছে, ৯ এপ্রিল সকালে
দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই
সঙ্গে মরিশাস যাবেন। সেখানে ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা
ও সামুদ্রিক কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর একই
ফ্লাইটে মরিশাস যাত্রা বন্ধুত্বের এক বিশেষ বার্তা বহন করছে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন