সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ভোলায় ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করল কোস্টগার্ড

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

ভোলায় ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করল কোস্টগার্ড
ছবি : সংগৃহীত

ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার লিটার অবৈধ ডিজেলসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চটকিমারা চর সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল চটকিমারা চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ডিজেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়েছে। জরিমানা আদায়ের পর নৌকাটি ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ করা তেলের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। নদীপথে এমন অবৈধ জ্বালানি তেল পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ভোলায় ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করল কোস্টগার্ড

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার লিটার অবৈধ ডিজেলসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চটকিমারা চর সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল চটকিমারা চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ডিজেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়েছে। জরিমানা আদায়ের পর নৌকাটি ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ করা তেলের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। নদীপথে এমন অবৈধ জ্বালানি তেল পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত