দেশের
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চারদিন
ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।
বুধবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এই তথ্য নিশ্চিত
করেছে।
প্রতিষ্ঠানটি
জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের (এসএমডব্লিউ-৫) কনসোর্টিয়াম একটি
গুরুত্বপূর্ণ মেরামত কাজ হাতে নেওয়া
হয়েছে। এর ফলে ৯
এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টা থেকে
১৩ এপ্রিল সোমবার ভোর ৬টা পর্যন্ত
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইন্টারনেট সেবা
বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএসসিপিএলসি
তাদের বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে, কুয়াকাটা সাবমেরিন ক্যাবল সাইটে ‘S.1.5.1 Shunt Fault
Repair’ শীর্ষক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এই
মেরামত কাজ চলাকালীন সিঙ্গাপুরমুখী
সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। মূলত
প্রতিদিন ৮ ঘণ্টা করে
এই মেরামত কাজ চলবে বলে
জানানো হয়েছে।
এ সময় গ্রাহকরা ইন্টারনেটে
স্বাভাবিক গতির চেয়ে কম
গতি বা আংশিক সংযোগ
বিচ্ছিন্নতার সমস্যায় পড়তে পারেন। তবে
বিএসসিপিএলসি আশ্বস্ত করেছে, রক্ষণাবেক্ষণ চলাকালে তাদের প্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
সেবা
বিঘ্নিত হওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটি আরও জানায়, রক্ষণাবেক্ষণ
কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও
সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা
করা হবে, যেন নির্ধারিত
সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত
করা যায়।
মূলত
দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা এবং নিরবচ্ছিন্ন সংযোগ
নিশ্চিত করতেই এই জরুরি মেরামত
কাজ সম্পন্ন করা হচ্ছে বলে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গ্রাহকদের
এই অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি দুঃখ
প্রকাশ করেছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন