রাজধানীর চিরচেনা যানজটপ্রবণ এলাকা সায়েদাবাদে সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে এক বিশাল উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার
সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল সদস্যের উপস্থিতিতে এই অভিযান শুরু
হয়। টিটিপাড়া মোড় থেকে শুরু
করে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন
ও অবৈধ প্রায় ২৪০টি
বাস কাউন্টার উচ্ছেদে এই কঠোর পদক্ষেপ
নেওয়া হয়েছে।
জানা
গেছে, গত ১০ মার্চ
দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সড়ক পরিবহন বাস
মালিক সমিতি এবং শ্রমিক কমিটির
এক যৌথ সমন্বয় সভা
অনুষ্ঠিত হয়েছিলো। সেই সভার সিদ্ধান্ত
অনুযায়ী আজ ৮ এপ্রিল
থেকে আনুষ্ঠানিকভাবে এই উচ্ছেদ কার্যক্রম
মাঠে গড়িয়েছে।
প্রাথমিক
জরিপের ভিত্তিতে চিহ্নিত করা ২৪০টি অবৈধ
কাউন্টার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া
হচ্ছে। অভিযানের ফলে দীর্ঘদিনের বেদখল
হওয়া ফুটপাত ও সড়ক পুনরায়
পথচারী এবং যানবাহন চলাচলের
উপযোগী হয়ে উঠছে।
অভিযান
প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানান, "দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায়
অবৈধ বাস কাউন্টার স্থাপনের
ফলে তীব্র যানজট ও যাত্রীদের চরম
দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায়
শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশন এই কঠোর অবস্থান
নিয়েছে। অবৈধ কাউন্টার সম্পূর্ণ
নির্মূল না হওয়া পর্যন্ত
অভিযান অব্যাহত থাকবে।"
উচ্ছেদ
চলাকালীন সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে আর কখনও রাস্তা
বা ফুটপাত দখল না করার
জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সায়েদাবাদের
পাশাপাশি মগবাজার, কাকরাইল, মৎস্য ভবন এবং বাংলামোটর
থেকে শাহবাগ অভিমুখেও একই ধরনের উচ্ছেদ
কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যানজটমুক্ত
ঢাকা গড়তে ডিএসসিসির এই
কঠোর অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তবে শ্রমিক ও
মালিক পক্ষকে আগে থেকেই নিয়ম
মেনে কাউন্টার পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন