সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২০০’র বেশি মানুষ।
বুধবার
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক
প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য
জানানো হয়েছে।
অধিদপ্তর
জানায়, গত ২৪ ঘণ্টায়
সারাদেশে নতুন করে ১
হাজার ২৪৮ জন সন্দেহভাজন
হাম রোগী শনাক্ত হয়েছে।
তবে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা
দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯
জনে।
স্বাস্থ্য
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়,
গত ১৫ মার্চ থেকে
৮ এপ্রিল সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা
দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩
জনে। হামে আক্রান্ত হয়ে
২১ জনের মৃত্যু হলেও
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন
আরও ১৩৮ জন।
ভৌগোলিক
বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা
বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি।
এই বিভাগে মোট ৪ হাজার
৬৬৭ জন আক্রান্ত হয়েছেন,
যার মধ্যে ৯৯১ জনের শরীরে
হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে
রাজশাহীতেও পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের
উপসর্গ নিয়ে গত ২৪
ঘণ্টায় আরও তিন শিশুর
মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে
মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে
৪৬ জনে।
হাসপাতালের
মুখপাত্র ডা. শংকর কে
বিশ্বাস বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন,
“গত ২৪ ঘণ্টায় হামের
উপসর্গ নিয়ে ২৩ জন
নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময় সুস্থ হয়ে
বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে
হাসপাতালে ১৩৩ জন রোগী
চিকিৎসাধীন রয়েছেন।”
তিনি
আরও জানান, সংক্রমণ শুরুর পর থেকে এ
পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন
রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৬ জনই মারা
গেছেন। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
বাড়তে থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ
করছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন