আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এম এইচ পাটোয়ারী বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযুক্ত
বাবু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি। একই
সঙ্গে ওই পোস্টে লাইক,
শেয়ার এবং বিরূপ মন্তব্যকারী
ব্যক্তিদেরও গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত
ইলেকট্রনিক ডিভাইস জব্দের নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত মঙ্গলবার
এই কঠোর আদেশ প্রদান
করেন।
আদালতের
আদেশ পাওয়ার পর রাজধানীর মিরপুরের
পশ্চিম সেনপাড়ায় অভিযুক্ত বাবুর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাবু পলাতক
থাকায় তাকে গ্রেপ্তার করা
সম্ভব হয়নি।
অভিযানের সময়
তার বাসা থেকে একটি
স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়।
তল্লাশিতে ওই ফোনে এম
এইচ পাটোয়ারী বাবুর ফেসবুক আইডিটি লগইন অবস্থায় পাওয়া
যায়।
জানা
গেছে, অভিযুক্তের ওই আইডি থেকে
ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা
মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ
নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ
তাজুল ইসলাম এবং আইনজীবী শিশির
মনিরের বিরুদ্ধে বিপুল অর্থ লেনদেনের ভিত্তিহীন
ও মানহানিকর অভিযোগ তোলা হয়েছিলো।
এ বিষয়ে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, “অভিযুক্ত
ব্যক্তির বাসায় অভিযান চালানো হলেও তাকে গ্রেপ্তার
করা যায়নি। তবে সেখানে স্যামসাং
ব্র্যান্ডের একটি মুঠোফোন জব্দ
করা হয়েছে, যেটিতে এম এইচ পাটোয়ারী
বাবুর ফেসবুক আইডি লগইন অবস্থায়
পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান
অব্যাহত আছে।”
তিনি
আরও জানান, এই কুরুচিপূর্ণ পোস্টটি
ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত আরও ৫০টি
ফেসবুক আইডি শনাক্ত করা
হয়েছে এবং তাদের বিরুদ্ধেও
বর্তমানে অভিযান চলছে।
সংশ্লিষ্টরা
জানিয়েছেন, বিচার বিভাগ নিয়ে সামাজিক মাধ্যমে
অপপ্রচার রোধে ট্রাইব্যুনাল অত্যন্ত
কঠোর অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন