থাইল্যান্ডে চলছে পুরুষ এশিয়ান গেমসের বাছাইপর্ব। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীর ম্যাচ। প্রতিপক্ষ হংকং। নির্ধারিত সময়ের লড়াই শেষ হয় ৪-৪ গোলে।
এরপর স্নায়ুচাপের পেনাল্টি শুটআউট। সেখানেই নায়ক বনে যান বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজু। হংকংকে ৩-২ গোলে হারিয়ে আগামী এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের হকি দল।
শুটআউটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ফরোয়ার্ড রাকিবুল হাসান ও আবেদ উদ্দিনের শট লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। তবে অপর প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে খেলায় ফেরান বিপ্লব কুজু। তিনি পরপর হংকংয়ের দুটি শট রুখে দেন। এরপর অধিনায়ক ফজলে রাব্বির শট জালে জড়ালে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ের ফলে চাইনিজ তাইপের বিপক্ষে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সবচেয়ে বড় কথা, জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ৯ দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ ছয় দল যাবে মূল আসরে।
ইতিহাস বলছে, বাংলাদেশ কখনো এশিয়ান গেমস থেকে বাদ পড়েনি। বাছাইপর্বের আগের তিন আসরে হয় চ্যাম্পিয়ন, নয়তো রানার্স-আপ হয়েছে দলটি। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৮ ও ২০২২ সালে ওমানের কাছে ফাইনালে হেরে রানার্স-আপ হয়।
তবে এবারের পথটা ছিল বেশ কঠিন। তৃতীয় ও শেষ পুল ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ ড্র করে সেমিফাইনালের পথ হারায় বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কা কাটিয়ে এশিয়ান গেমস নিশ্চিত করলো ফজলে রাব্বির দল।
আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে এশিয়ান গেমস। আর সেখানেই আবার লাল-সবুজের হকির লড়াই দেখার অপেক্ষা এখন ভক্তদের।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন