সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বাস টার্মিনালে থাকছে হেল্প ডেস্ক

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

এবার ঈদযাত্রায় সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

যাত্রী হয়রানি বন্ধে এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ মহাখালীসহ সব বাস টার্মিনালে বিশেষপ্যাসেঞ্জার হেল্প ডেস্কস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াতের সময় কোনো যাত্রী যদি বাড়তি ভাড়ার শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে এই ডেস্কে অভিযোগ জানাতে পারবেন।

বুধবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

সভায় পরিবহন মালিক শ্রমিক নেতাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ঈদযাত্রাকে নিরাপদ চাঁদামুক্ত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিবহন সংশ্লিষ্টদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, যাত্রী সাধারণের ভোগান্তি হয় এমন কোনো কাজ করা যাবে না। বিশেষ করে চালক সহকারীদের বিষয়ে আগেভাগেই নির্দেশনা প্রদান করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরানো দুর্ঘটনা রোধে এবার ফিটনেসবিহীন কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলেও সভায় জানানো হয়। অনেক সময় লক্কড়-ঝক্কড় বাসের কারণে সড়কে দীর্ঘ যানজট প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে, যা রোধে মালিক সমিতি কঠোর তদারকি করবে। পাশাপাশি চালকদের বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে ক্লান্ত শরীরে গাড়ি চালিয়ে কেউ বিপদের কারণ না হন।

পরিবহন খাতের শীর্ষ নেতারা জানান, বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে অত্যন্ত কঠোর। ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এবং চালকরা যেন কোনো প্রকার বাধা বা চাঁদা ছাড়াই গাড়ি চালাতে পারেন, তা নিশ্চিত করা হবে

এই সময়ে যাত্রী হয়রানি বা চাঁদাবাজির কোনো ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকরা উপস্থিত থেকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত