সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ট্রাকসহ ১৯ গরু উদ্ধার

পুলিশের দ্রুত তৎপরতায় গাজীপুরে ডাকাতির ঘটনার প্রায় আধা ঘণ্টার মধ্যে ট্রাকসহ লুণ্ঠিত ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। তবে এ সময় ডাকাত দলের সদস্যরা ট্রাক ফেলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যায় যে, ময়মনসিংহের ভালুকা থানার হাইওয়ে এলাকা থেকে অজ্ঞাতনামা ডাকাত সদস্যরা একটি ট্রাকসহ ১৯টি গরু ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এ সময় ট্রাকের ড্রাইভার, হেলপার, গরুর রাখাল ও মালিকদের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ফেলে রেখে যায় ডাকাতরা।

খবর পেয়ে গাজীপুর সদর থানা পুলিশের টহল দল দ্রুত হাইওয়ে সড়কে চেকপোস্ট বসায়। কিছুক্ষণ পর ঢাকাগামী সড়ক দিয়ে সন্দেহভাজন ট্রাকটি আসতে দেখলে পুলিশ সিগন্যাল দিয়ে থামার নির্দেশ দেয়। তবে ডাকাত সদস্যরা পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় সদর থানা পুলিশের নাইট টহল দলের সদস্যরা বেতারযন্ত্রের মাধ্যমে অন্য টহল দলকে বিষয়টি জানিয়ে ট্রাকটির পিছু ধাওয়া শুরু করেন। পরে আরেকটি টহল দল ফরেস্ট অফিসের সামনে ট্রাকটিকে থামার সংকেত দিলে বুধবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ডাকাত সদস্যরা ট্রাকটি রাস্তার পাশে ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে এবং ট্রাকে থাকা ১৯টি গরুসহ গাড়িটি গরুর মালিকদের বুঝিয়ে দেয়। উদ্ধার হওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৪৭৮৪ বলে জানা গেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ট্রাকসহ ১৯ গরু উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত