রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মধুরামপুর সরকারপাড়ার তারিকুল ইসলাম (৩৮) ও খোর্দ্দ বেলাইচন্ডী সর্দারপাড়ার হুমায়ুন কবির (৪৬)।
আবাদি জমি থেকে মাটি কেটে আইন লঙ্ঘন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তারাগঞ্জ থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন