সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে ত্রিশালে শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশালে ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেওসি বিডি গার্মেন্টসের শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ আগামী ১৬ মার্চের মধ্যে বেতন-বোনাস পরিশোধের ঘোষণা দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ত্রিশাল থানার রামপুর ইউনিয়নের বীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শ্রমিকদের উদ্দেশে জানানো হয়, চলতি মার্চ মাসের ১৫ দিনের বেতন ও ঈদের বোনাস ঈদের পরে দেয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সকাল সাড়ে ১১টা থেকে বেলা পৌনে ১টার দিকে পর্যন্ত ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হানা আক্তার, সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান এবং ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান। তারা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।

পরে কর্তৃপক্ষ আগামী ১৬ মার্চের মধ্যে ১০ দিনের বেতন ও ঈদুল ফিতরের বোনাস পরিশোধের ঘোষণা দিলে দুপুর পৌনে ১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিক রতন মিয়া ও ফাতেমা বেগম জানান, বেতন-বোনাস না পেলে তারা ঈদে পরিবারের জন্য কেনাকাটা করতে পারবেন না।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে ত্রিশালে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত