চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামাল হোসেন (৪১) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত ছাত্রীটি স্থানীয় পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের (পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়) প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমেদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন নামে এক গরু ব্যবসায়ী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরুটি বিক্রি করার জন্য নিয়ে আসেন। গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ গরুটি রশি ছিঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আলফা একাডেমি কোচিং সেন্টারে যাওয়ার পথে স্কুলছাত্রী সারাবন তহুরাকে পেছন থেকে শিং দিয়ে আঘাত করে গরুটি। পরে একটি গাছ ও পাকা পিলারের সঙ্গে জোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, মাথায় প্রচণ্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন