সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সম্পাদক মাহফুজার

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সফি খান ও সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু।

ঘোষিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন রেজাউল করিম।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনে কমিশনার মিজানুর রহমান মিন্টুর সঙ্গে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও নাজমুল হোসেন।

নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দুইটি কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোট ৪টি পদ শূন্য রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সম্পাদক মাহফুজার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সফি খান ও সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু।

ঘোষিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন রেজাউল করিম।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনে কমিশনার মিজানুর রহমান মিন্টুর সঙ্গে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও নাজমুল হোসেন।

নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দুইটি কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোট ৪টি পদ শূন্য রয়েছে।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত