সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রংপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশকে দুর্নীতিমুক্ত, ঋণখেলাপিমুক্ত এবং চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত করার জন্য জাতীয় সংসদে যাচ্ছি।

তিনি বুধবার (১১ মার্চ) রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত রংপুর বিভাগীয় ইফতার মাহফিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে দেশে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ না থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। বিএনপি একাই দেশ পরিচালনা করতে পারবে না। এ সময় তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দেন।

তিনি আরও বলেন, দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে সেখানে সংবিধান সংস্কার, জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, আমাদের দাবি—বিএনপি পুরোনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগের উদ্যোগ নেবে। এর কোনো ব্যত্যয় আমরা মানব না। দেশের মানুষও মানবে না বলে আমরা মনে করি।

তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে চমক থাকবে। আমরা ওই নির্বাচনে অংশ নেব, তবে এখনই নাম বলতে চাই না।

এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, রংপুর থেকে ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টির কবর রচিত হয়েছে। রংপুর অঞ্চলের মানুষ তাদের লাল কার্ড দেখিয়েছে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে এবং ‘চুপাপু’কে সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হলে আমাদের আবারও কঠিন যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে—এমন ঘোষণা দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে ইফতার মাহফিলে প্রবেশ, বসা ও ইফতারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ৮ জন আহত হন।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

রংপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত