সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ঈদের আগেই ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে যাচ্ছে বোনাস

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ঈদের আগেই ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে যাচ্ছে বোনাস

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ প্রতীক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এবার পবিত্র ঈদুল ফিতরের আগেই উৎসবভাতা বা ঈদ বোনাস পেতে যাচ্ছেন তারা।

সাধারণত প্রতি বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বোনাস পেতে ঈদের পর পর্যন্ত অপেক্ষা করতে হলেও, এবার বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে ঈদের আগেই এই অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবটিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বর্তমানে এটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হওয়ার পর আগামী রোববার অর্থাৎ ১৫ মার্চের মধ্যেই শিক্ষকরা তাদের নিজ নিজ অ্যাকাউন্টে বোনাসের টাকা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

বছর মোট লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ হাজার ৪২৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ ছাড়ের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাজ দ্রুতগতিতে চলছে। বৃহস্পতিবারের মধ্যে ব্যাংকিং প্রক্রিয়া শেষ হলে রোববারের মধ্যে সবার হাতে টাকা পৌঁছে যাবে। এর ফলে বরাবরের মতো এবার আর ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার বা বিলম্বে অর্থ পাওয়ার শঙ্কা থাকছে না শিক্ষক মহলে।

উল্লেখ্য, অতীতে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের মূল বেতনের মাত্র ২৫ শতাংশ বোনাস হিসেবে পেতেন। দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে গত বছর থেকে শিক্ষকদের এই উৎসবভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করা হয়েছে।

অন্যদিকে কর্মচারীরা আগে থেকেই তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পেয়ে আসছেন। বর্তমানে সারা দেশে প্রায় ৩৮ হাজার বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কয়েক লাখ শিক্ষক-কর্মচারী এই সরকারি অনুদান বা এমপিও সুবিধার আওতায় রয়েছেন। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তে শিক্ষক সমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঈদের আগেই ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে যাচ্ছে বোনাস

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত