সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

২৩ মার্চের ফিরতি ট্রেনের টিকেট মিলছে আজ

২৩ মার্চের ফিরতি ট্রেনের টিকেট মিলছে আজ

আসন্ন ঈদুল ফিতরের ছুটি শেষে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। আজ ২৩ মার্চের টিকেট পাওয়া যাচ্ছে।

এছাড়া ২৪ মার্চের টিকেট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকেট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকেট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকেট ১৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের টিকেট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

২৩ মার্চের ফিরতি ট্রেনের টিকেট মিলছে আজ

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

আসন্ন ঈদুল ফিতরের ছুটি শেষে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। আজ ২৩ মার্চের টিকেট পাওয়া যাচ্ছে।

এছাড়া ২৪ মার্চের টিকেট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকেট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকেট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকেট ১৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের টিকেট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত