সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

প্রকাশ্যে ‘প্রিন্স’ টিজার: ঈদে বুলেটের বৃষ্টি ঝরাবেন শাকিব

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল প্রতিক্ষিত ছবি প্রিন্স। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিনেমাটির দেড় মিনিটের একটি টিজার প্রকাশ পেয়েছে, যেখানে শাকিব খানকে দেখা গেছে বিধ্বংসী এক গ্যাংস্টার অবতারে। টিজারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবিয়ানদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

দুই লুকে ধরা দিলেন শাকিব টিজারে শাকিব খানকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। এক লুকে লম্বা চুল ও সানগ্লাস পরে হাতে বিশাল এক মিনিগান নিয়ে শত্রুর ওপর বুলেটের বৃষ্টি বর্ষণ করতে দেখা যায় তাকে। অন্য লুকে ছোট চুলে তাকে দেখা গেছে রহস্যময় ও গম্ভীর। ঢাকার আন্ডারওয়ার্ল্ড জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় তার এই আক্রমণাত্মক রূপ দর্শকদের নতুন চমক দিয়েছে।

হাড়হিম করা সংলাপ টিজারের ব্যাকগ্রাউন্ডে শাকিব খানের গম্ভীর কণ্ঠের সংলাপগুলো ছিল বেশ প্রখর। তাকে বলতে শোনা যায়, ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে... ভয়ংকর! 

আবার শত্রুদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!

নির্মাণ ও তারকাবহুল কাস্টিং নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমায় আন্ডারওয়ার্ল্ডের গা ছমছমে আবহ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ডার্ক টোন ও নিওন লাইটিং। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে দুই লাস্যময়ী নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এছাড়াও টিজারে গুরুত্বপূর্ণ ঝলক দেখিয়েছেন ভারতীয় শক্তিমান অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ও শরীফ সিরাজসহ একঝাঁক গুণী শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

প্রকাশ্যে ‘প্রিন্স’ টিজার: ঈদে বুলেটের বৃষ্টি ঝরাবেন শাকিব

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত