সংগীতশিল্পী তানজীব সারোয়ারের আত্মহত্যার চেষ্টা এবং আইসিইউতে ভর্তির খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানিয়েছেন, তানজীব সারোয়ার বর্তমানে উচ্চ রক্তচাপের সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে
দাবি করা হয়, তানজীব সারোয়ার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং বর্তমানে
আইসিইউতে আছেন। গায়কের ফোন নম্বর বন্ধ থাকায় ভক্তদের মাঝে উদ্বেগ আরও বেড়ে যায়। তবে
এই খবরটিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন তার পরিবার।
এক ফেসবুক পোস্টে সাবা সানজিদা রহমান লিখেন: আলহামদুলিল্লাহ,
আপনাদের দোয়ায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে
ভর্তি ছিল। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।
পরবর্তীতে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, তানজীবের
আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গত ১২ মার্চ মধ্যরাতে রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে
তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়।
ভিত্তিহীন সংবাদ প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাবা বলেন,
আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা
আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তিনি ভক্তদের কেবল সঠিক তথ্যের ওপর বিশ্বাস রাখার অনুরোধ
জানিয়েছেন।
তানজীব সারোয়ার দিল আমার, মেঘ মিলন ও গা ছুঁয়ে বলো’ র মতো
জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। ২০১১ সালে অন্দরমহল অ্যালবামের
মাধ্যমে তার যাত্রা শুরু। ২০২৩ সালে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার গানের মাধ্যমে
চলচ্চিত্রেও অভিষেক ঘটে তার। গত বছরের ১১ অক্টোবর সাবা সানজিদা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে
আবদ্ধ হন তিনি।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন