সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

হাসপাতালে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তিনি গুরুতর অসুস্থ এই শীর্ষ নেতার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থানকালে সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। বর্তমানে মির্জা আব্বাস একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে যান।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। আজই বিকেলে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগের কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

হাসপাতালে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তিনি গুরুতর অসুস্থ এই শীর্ষ নেতার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থানকালে সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। বর্তমানে মির্জা আব্বাস একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে যান।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। আজই বিকেলে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগের কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত