সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ঈদ উপলক্ষে কালকিনিতে নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মাদারীপুরের কালকিনিতে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৩ মার্চ) সকালে কালকিনি পৌরসভা চত্বরে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সুবিধাভোগীদের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

পৌরসভা ও উপজেলা মিলিয়ে মোট ৬ হাজার ৩৩ জন নিম্নআয়ের পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। এর মধ্যে পৌরসভার ৪ হাজার ৬২৫ জন এবং উপজেলার ১ হাজার ৪০৮ জন সুবিধাভোগী রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘চার কোটি মানুষ যখন ফ্যামিলি কার্ড পাবে, তখন দেশের মানুষের অভাব অনেকটাই দূর হয়ে যাবে।’ অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা সরকারের অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক এস এম মাহাবুব হোসেন, পৌর প্রকৌশলী রাকিব হাসান, পৌর প্রধান সহকারী ইস্রাফিল সরদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে কালকিনিতে নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনিতে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৩ মার্চ) সকালে কালকিনি পৌরসভা চত্বরে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সুবিধাভোগীদের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

পৌরসভা ও উপজেলা মিলিয়ে মোট ৬ হাজার ৩৩ জন নিম্নআয়ের পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। এর মধ্যে পৌরসভার ৪ হাজার ৬২৫ জন এবং উপজেলার ১ হাজার ৪০৮ জন সুবিধাভোগী রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘চার কোটি মানুষ যখন ফ্যামিলি কার্ড পাবে, তখন দেশের মানুষের অভাব অনেকটাই দূর হয়ে যাবে।’ অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা সরকারের অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক এস এম মাহাবুব হোসেন, পৌর প্রকৌশলী রাকিব হাসান, পৌর প্রধান সহকারী ইস্রাফিল সরদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত