পটুয়াখালীর দুমকিতে পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫)। তাদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা শঙ্কটাপন্ন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন 'প্রফেসর্স টাওয়ার' নামের ভবনটির পঞ্চম তলায় কাজ করছিলেন শ্রমিকরা। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সেখানে কোনো সিলিং বা সুরক্ষা নেটিং ছিল না। কাজ করার সময় হঠাৎ করেই তারা নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযুক্ত পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভবনের মালিক বা ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন