সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সৌদি বাদশার খেজুর পেল মুন্সিগঞ্জের মাদরাসা ও এতিমখানা

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সৌদি বাদশার খেজুর পেল মুন্সিগঞ্জের মাদরাসা ও এতিমখানা

পবিত্র রমজান উপলক্ষে মুন্সিগঞ্জের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে সৌদি আরবের বাদশা সালমানের পক্ষ থেকে পাঠানো খেজুর বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জেলার ছয়টি উপজেলায় এ খেজুর বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত 'কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার' থেকে বাংলাদেশে মোট ১২ হাজার ২৫০ কার্টন খেজুর পাঠানো হয়। সরকার এসব খেজুর বিভিন্ন জেলার জন্য বরাদ্দ দেয়। এর মধ্যে মুন্সিগঞ্জ জেলার জন্য বরাদ্দ দেওয়া হয় ১৮০ কার্টন।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলায় এই ১৮০ কার্টন খেজুর বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনকে জেলা ত্রাণ গুদাম থেকে খেজুর গ্রহণ করতে বলা হয়।

উপজেলাভিত্তিক বরাদ্দের মধ্যে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা সবচেয়ে বেশি পেয়েছে। প্রতিটি উপজেলায় ৩৫ কার্টন করে খেজুর দেওয়া হচ্ছে। এ ছাড়া মুন্সিগঞ্জ সদর (দুটি পৌরসভাসহ) ও টঙ্গীবাড়ি উপজেলা পেয়েছে ৩০ কার্টন করে। লৌহজং উপজেলার জন্য বরাদ্দ ২৬ কার্টন। সবচেয়ে কম বরাদ্দ গজারিয়া উপজেলায়, সেখানে ২১ কার্টন খেজুর দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে জেলার ছয়টি উপজেলায় ইতোমধ্যে খেজুর বিতরণ শুরু হয়েছে। গতকাল মুন্সিগঞ্জ সদর উপজেলার বরাদ্দ ৩০ কার্টন খেজুর স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের পরামর্শক্রমে ২৮টি মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর এই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।

এদিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জেলা ত্রাণ গুদাম থেকে খেজুর গ্রহণ করে স্থানীয়ভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রম শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রতিবেদন পাঠানোর জন্যও বলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষ, মাদরাসা ও এতিমখানায় এসব খেজুর বিতরণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

সৌদি বাদশার খেজুর পেল মুন্সিগঞ্জের মাদরাসা ও এতিমখানা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত