জয়পুরহাটের একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণির (বয়স ৮ বছর) এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বুধবার রাতে এ ঘটনায় মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলার দাদরা গ্রামের মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনার দিন সন্ধ্যায় শিশুটির মা মাদ্রাসায় রাতের খাবার দিতে গেলে শিশুটি তাকে ঘটনার বিস্তারিত জানায়। পরে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বিষয়টি পরিবারের সবাইকে জানানো হলে শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে জয়পুরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী আলম জানান, বৃহস্পতিবারই অভিযুক্ত ফরিদ জামানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন