সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রংপুরের তারাগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় খারুভাজ ব্রিজের পশ্চিমে মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে রংপুর-সৈয়দপুর মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক দুটির সামনের অংশ (কেবিন) দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) নিহত হন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। অপর ট্রাকের চালকও ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহত অপর চালকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

আহত অবস্থায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুলকে (৩২) উদ্ধার করা হয়েছে। তার পিতার নাম নুর ইসলাম। বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার জলুলী গ্রামে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল রেকার (ভাঙারি গাড়ি) দিয়ে ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেয়। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

রংপুরের তারাগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত