সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

কলাপাতা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘুষি মেরে হত্যার অভিযোগ

নিহত বিল্লাল হোসেন

ছাগলের জন্য কলাপাতা কাটা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আবুল বাশারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামে। নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৫০)। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে বিল্লাল হোসেন আবুল বাশারের কলাগাছ থেকে ছাগলের জন্য কয়েকটি কলাপাতা কেটে নেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। আবুল বাশার এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে  শুক্রবার (১৩ মার্চ) বিকেলে থানায় বসার কথা ছিল উভয় পক্ষের।

থানায় যাওয়ার আগেই দুপুর ২টার দিকে বাড়ির সামনের রাস্তায় বিল্লাল একা ছিলেন। এ সময় আবুল বাশার ও তার ছেলে শাহাদাত হোসেন (৩৮) তাকে পথরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লালের ঘাড়ে সজোরে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত আবুল বাশার অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য। এলাকাবাসী জানান, আবুল বাশার এলাকায় অত্যাচারী হিসেবে পরিচিত। তিনি বাড়ির কাউকে শান্তিতে থাকতে দেন না বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্তের ছেলে শাহাদাত হোসেন সাংবাদিকদের মুঠোফোনে বলেন, ‘আমার বাবার সঙ্গে বিল্লালের হাতাহাতি হয়েছে ঠিক। কিন্তু তাকে এমন কোনো আঘাত করা হয়নি, যাতে তিনি মারা যাবেন। তিনি কেন মারা গেছেন, আমি জানি না।’

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

কলাপাতা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘুষি মেরে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত